সর্বশেষ খবর
Home / সকল আপডেট / নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক
নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

নাটোরের সিংড়া উপজেলায় এক যুবকের বিরুদ্ধে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে নিজ বাড়িতে ওই গৃহবধূ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

নিহত বুলবুলি খাতুন (২৫) কুঞ্চী গ্রামের মো. আবদুল্লাহর (৩৫) স্ত্রী। ওই ঘটনায় পুলিশ আবদুল্লাহকে আটক করেছে।

নাটোর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে আবদুল্লাহ ও তাঁর স্ত্রী বুলবুলি খাতুনের মধ্যে হঠাৎ বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুল্লাহ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। বুলবুলির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত বুলবুলিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ হেফাজতে নেয়। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আবদুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে বুলবুলি খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল্লাহকে আটক করে।

পরিবারের বরাত দিয়ে রফিকুল ইসলাম আরও বলেন, বুলবুলি খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

About Editor Todaynews24

Check Also

এনজো ফার্নান্দেজ লাল কার্ডের পর মুখ খুললেন

আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *