সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মারামারি, কয়েকজন আহত
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মারামারি, কয়েকজন আহত

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মারামারি, কয়েকজন আহত

ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।

পুলিশের একটি সূত্র বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ করা নিয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা।

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মারামারির পর নিউমার্কেট এলাকায় ককেটল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে

তার জের ধরে ঢাকা কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্য মারামারি হয়। এখন ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করছে। আর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে।

মারামারির পর ঢাকা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে

বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

About Editor Todaynews24

Check Also

জুলাই সবার হলে এত রাজনীতিকরণ কেন, প্রশ্ন জামায়াত আমিরের

জুলাই সবার হলে এত রাজনীতিকরণ কেন, প্রশ্ন জামায়াত আমিরের

জুলাই গণ-অভ্যুত্থান সবার হলে এত দলীয়করণ কেন হচ্ছে, সে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘এই জুলাই আমাদের সকলের যদি হয়, তাহলে জুলাইকে আমরা কেন রাজনীতিকরণ করব? এটা তো হওয়া উচিত নয়।’ আজ বুধবার রাতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘দ্রোহের জুলাই: স্মৃতি প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *