সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার
ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

দেশজুড়ে গত ৮৮ দিনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, প্রায় ২ হাজার ৮০২টি গুলি ও কার্তুজ এবং বিপুল পরিমাণ মাদক।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ অভিযানে ধরা পড়েছেন ৩৯ হাজার ২৬৭ জন। এ ছাড়া সাধারণ অভিযান এবং বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২২ জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২টি গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।

এ ছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

চীন থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান

চীনের কাছ থেকে চারশর বেশি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান। যেগুলোর প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানিদের কাছে পৌঁছাবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *