রাজধানী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন থানায় মোট ৩৫টি মামলা দায়ের করা হয়।
রবিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।