সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডিজিটাল অবকাঠামোর জন্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল ইডটকো বাংলাদেশ
ডিজিটাল অবকাঠামোর জন্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল ইডটকো বাংলাদেশ

ডিজিটাল অবকাঠামোর জন্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল ইডটকো বাংলাদেশ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার পেল দেশের ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। টানা দ্বিতীয় বছর এই স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশে টেকসই ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় প্রতিষ্ঠানটির নেতৃত্বস্থানীয় অবস্থান প্রতিফলিত হলো। ১৯ জুলাই রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই পুরস্কার প্রদান করে। ইডটকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত, এটি দায়িত্বশীল ব্যবসার প্রতি ইডটকোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন কোনো ভিন্ন উদ্যোগ নয়; বরং আমাদের নির্মাণ, কার্যক্রম পরিচালনা এবং প্রবৃদ্ধির প্রক্রিয়ায় এটি একটি অবিচ্ছেদ্য ও মৌলিক বিষয়। আমাদের কর্মপরিকল্পনায় ব্যবসায় দায়িত্বশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করছি, জাতীয় সহনশীলতা তৈরি করছি এবং আমাদের জনগোষ্ঠী, পরিবেশ ও দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করছি।’

বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী হিসেবে ইডটকো বাংলাদেশ ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’, ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’ এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মতো উদ্যোগের মাধ্যমে কার্যক্রমের উৎকর্ষতা ছাপিয়ে সমাজের জন্যও কাজ করছে। এসব উদ্যোগের ফলে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অর্জনেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি।

About Editor Todaynews24

Check Also

দুই গাড়ির সংঘর্ষ, মাঝখানে পড়ে মোটরসাইকেলের আরোহী যুবদল নেতার মৃত্যু

দুই গাড়ির সংঘর্ষ, মাঝখানে পড়ে মোটরসাইকেলের আরোহী যুবদল নেতার মৃত্যু

নিহত যুবদল নেতার নাম মো. সালাউদ্দিন (৩৬)। তিনি শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *