সর্বশেষ খবর
Home / জাতীয় / ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের জগথা হঠাৎ পাড়া থেকে মাদক সহ তাদের গ্রেফতার করে পুলিশ। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জগথা হঠাৎ পাড়ায় আইয়ুব আলী বাবুর্চির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩১০ টাকা সহ একই গ্রামের মহিরুল ইসলামের ছেলে জাহেরুল ইসলাম (৩১) ও সিরাজউদ্দীনের ছেলে সাইদুর রহমানকে (২৬) হাতে নাতে গ্রেফতার করা হয়।বাড়ির মালিক আইয়ুব আলী অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

About todaynews24

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *