সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ঝড়, বৃষ্টি ও আবহাওয়ার তথ্য জানতে প্রয়োজনীয় ৬ অ্যাপ
ঝড়, বৃষ্টি ও আবহাওয়ার তথ্য জানতে প্রয়োজনীয় ৬ অ্যাপ

ঝড়, বৃষ্টি ও আবহাওয়ার তথ্য জানতে প্রয়োজনীয় ৬ অ্যাপ

আবহাওয়া নিয়ন্ত্রণ করা না গেলেও প্রযুক্তির সহায়তায় প্রয়োজনীয় তথ্য আগেভাগেই জানা যায়। এর ফলে ঘর থেকে বের হওয়ার আগেই সম্ভাব্য আবহাওয়ার ধরন বুঝে প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলে থাকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানার পাশাপাশি দেশের সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে কী না তা ঘরে বসেই জানা যায়। রোদের তীব্রতা, বর্ষার ঝরঝর বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আগাম তথ্য জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি প্রয়োজনীয় ছয়টি অ্যাপের তথ্য জেনে নেওয়া যাক।

আবহাওয়াবিদ অ্যাপ

১. আবহাওয়াবিদ

বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া, জলবায়ু, নদী ও সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আবহাওয়াবিদ নামের একটি অ্যাপ রয়েছে। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা যায় অ্যাপটিতে। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

আকুওয়েদার অ্যাপ

২. আকুওয়েদার

আকুওয়েদার বিশ্বজুড়ে অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় আবহাওয়া অ্যাপ। বৃষ্টির পূর্বাভাসসহ রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর পরিবেশ আছে কি না, তা জানতে অ্যাপটি বেশ কার্যকর। অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মিনিটকাস্ট ফিচার, যা কাজে লাগিয়ে পরবর্তী দুই ঘণ্টার বৃষ্টি ও আবহাওয়ার তথ্য জানা যায়। অ্যাপটিতে ইন্টারঅ্যাকটিভ রাডার ম্যাপের পাশাপাশি আবহাওয়াবিদদের তৈরি ভিডিও নিউজ দেখার সুবিধাও রয়েছে। ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি বা অতিরিক্ত তাপমাত্রার আগাম সতর্কতা পাওয়ার জন্য এটি একটি আদর্শ ডিজিটাল সঙ্গী। এখন পর্যন্ত অ্যাপটি শতকোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোরঅ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

দ্য ওয়েদার চ্যানেল অ্যাপ

৩. দ্য ওয়েদার চ্যানেল

দ্য ওয়েদার চ্যানেল অ্যাপটি হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি আগামী ১৫ দিনের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে থাকে। শুধু তা–ই নয়, যেকোনো ধরনের দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টির আগে ব্যবহারকারীদের তাত্ক্ষণিক সতর্কবার্তা পাঠায় অ্যাপটি। শুধু তা–ই নয়, অ্যাপটিতে প্রতিদিনের স্থানীয় ও আন্তর্জাতিক আবহাওয়ার খবর সরাসরি দেখা যায়। এখন পর্যন্ত অ্যাপটি ১০ কোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

ওয়েদার আন্ডারগ্রাউন্ড অ্যাপ

৪. ওয়েদার আন্ডারগ্রাউন্ড

যাঁরা আবহাওয়ার সাধারণ পূর্বাভাস জানার পাশাপাশি বিস্তারিত তথ্য জানতে আগ্রহী, তাঁদের জন্য ওয়েদার আন্ডারগ্রাউন্ড অ্যাপটি খুবই কার্যকর। অ্যাপটি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আড়াই লাখের বেশি আবহাওয়া স্টেশন থেকে তথ্য সংগ্রহ করে। ফলে নির্দিষ্ট এলাকার স্থানীয় আবহাওয়া অত্যন্ত নিখুঁতভাবে জানা যায়। ঝড়ের গতিপথ, বায়ুর মান পরীক্ষা ও তাপমাত্রার সূক্ষ্ম পার্থক্য জানার সুযোগ থাকায় এখন পর্যন্ত অ্যাপটি এক কোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোরঅ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

ইয়াহু ওয়েদার অ্যাপ

৫. ইয়াহু ওয়েদার

দৃষ্টিবান্ধব ও চমৎকার ভিজ্যুয়াল ডিজাইনের জন্য ইয়াহু ওয়েদার অ্যাপটি ব্যাপকভাবে সমাদৃত। অ্যাপটিতে আপনার শহরের বর্তমান সময় ও আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে মিল রেখে সহায়ক ছবি প্রদর্শন করা হয়। চমৎকার অ্যানিমেশনের অ্যাপটি ১০ দিনের সঠিক পূর্বাভাস, বায়ুর মান, আর্দ্রতা ও বৃষ্টির সম্ভাবনার তথ্য জানিয়ে থাকে। গুগল প্লে স্টোরঅ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

মাইরাডার ওয়েদার রাডার অ্যাপ

৬. মাইরাডার ওয়েদার রাডার

দ্রুত ও তাৎক্ষণিকভাবে স্থানীয় আবহাওয়া ও ঝড়ের লাইভ লোকেশন জানার জন্য মাইরাডার অ্যাপ বেশ জনপ্রিয়। অ্যাপটি চালু করার সঙ্গে সঙ্গেই অ্যানিমেটেড রাডারের ছবি দেখা যায়, যা দিয়ে আপনি দেখতে পাবেন বৃষ্টি বা ঝড় ঠিক কোন দিক থেকে আসছে এবং কতক্ষণে পৌঁছাবে। অ্যাপটিতে বাতাসের গতিও জানার সুযোগ মিলে থাকে। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

About Editor Todaynews24

Check Also

বিলাসবহুল ইয়টে হলান্ডের ২৬তম জন্মদিনের বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?

বিলাসবহুল ইয়টে হলান্ডের ২৬তম জন্মদিনের বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?

বিলাসবহুল ইয়টে নরওয়ের ফুটবল তারকা হলান্ড ২৬তম জন্মদিনে বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *