সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জীবনের কঠিন পথগুলোই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে
জীবনের কঠিন পথগুলোই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে

জীবনের কঠিন পথগুলোই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে

কখনো কখনো পাহাড়ের চূড়ায় পৌঁছানোই মানুষের সবচেয়ে বড় অর্জন নয়; বরং সেই পথে হাঁটার সাহসই তাকে নতুন করে চিনতে শেখায়। এখানে প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো কেবল তারাই দেখতে পায়, যারা থেমে না গিয়ে সামনে এগিয়ে চলে।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড় চূড়া’ কবিতা আবৃত্তি ও আলোচনা করা হয়। ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

শুরুতেই ‘পাহাড় চূড়া’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু সাইফ উদ্দিন। তাঁর প্রাণবন্ত আবৃত্তি উপস্থিত সবার মধ্যে কবিতার গভীর ভাবনা ও সৌন্দর্যকে নতুনভাবে অনুভব করার সুযোগ করে দেয়। আবৃত্তি শেষে কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। কবিতার অন্তর্নিহিত দর্শন, সংগ্রাম, আত্মবিশ্বাস এবং জীবনের লক্ষ্য অর্জনের প্রতীকী দিকগুলো নিয়ে নিজেদের মতামত দেন।

বন্ধু ফারজানা বলেন, ‘পাহাড় চূড়া’ শুধু একটি কবিতা নয়, এটি মানুষের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। প্রতিটি লাইন আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

বন্ধু দিশা বলেন, ‘কবিতাটি আমাকে মনে করিয়ে দেয়, জীবনের কঠিন পথগুলোই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। চূড়ায় ওঠার চেয়ে সেই যাত্রাই বেশি অর্থবহ।’

বন্ধু কাউছার বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের শব্দচয়ন ও ভাবের গভীরতা পাঠককে নিজের জীবন নিয়েই নতুন করে ভাবতে শেখায়। এটি মনে রাখার মতো একটি।’

পাঠচক্র শেষে উপস্থিত সদস্যরা নিয়মিত পাঠচর্চা ও সাহিত্য আলোচনার মাধ্যমে নিজেদের চিন্তাশক্তি ও সাহিত্যবোধ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাঠচক্রটি সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম।

About Editor Todaynews24

Check Also

তরুণ ও শিশুদের শারীরিক-মানসিক বিকাশে সুস্থ বিনোদনের বিকল্প নেই

তরুণ ও শিশুদের শারীরিক-মানসিক বিকাশে সুস্থ বিনোদনের বিকল্প নেই

তরুণ ও শিশুদের শারীরিক-মানসিক বিকাশে সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন একটি সেমিনারের বক্তারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, ডিজিটাল যুগে ভুয়া খবর, অপসংস্কৃতি ও প্রযুক্তিনির্ভর বিশৃঙ্খলা মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই এবং দেশীয় সংস্কৃতি বিকাশে তরুণ সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আজ রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *