কক্সবাজারের মহেশখালীতে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার বুধবার রাতে চালু হতে পারে। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ বাড়তে পারে বলে আশা করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকট কিছুটা কমতে পারে।