সর্বশেষ খবর
Home / জাতীয় / সারা দেশ / গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

| Today News 24

শুক্রবার (৮ মে) রাতে গাজীপুরের উপজেলার রাউতকোনা গ্রামে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। শনিবার (৯ মে) সকালে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন ভাড়াটিয়া ফোরকান মিয়ার স্ত্রী, তিন শিশু সন্তান ও তার শ্যালক।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ফোরকানের স্ত্রীকে জানালার সাথে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়ে ছিল ২ থেকে ৫ বছর বয়সি তিন শিশুর নিথর দেহ। এছাড়া খাটের ওপর পাওয়া যায় ফোরকানের শ্যালকের মরদেহ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মাদক সেবনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়াও মরদেহের পাশে কয়েকটি প্রিন্ট করা কাগজ পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে কোনো মামলার নথিপত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ফোরকান মিয়া। রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে।”

About Juthi

Check Also

ভিপি নুরের জ্ঞান ফিরেছে, আইসিইউতে চিকিৎসাধীন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *