সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রেজেন্টেশনের পাঠ
কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রেজেন্টেশনের পাঠ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রেজেন্টেশনের পাঠ

‘পাওয়ারপয়েন্ট মাস্টারক্লাস: ডিজাইন, স্টোরিটেলিং অ্যান্ড এআই ইনটেগরেশন’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা।

প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার শেখাতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘পাওয়ারপয়েন্ট মাস্টারক্লাস: ডিজাইন, স্টোরিটেলিং অ্যান্ড এআই ইনটেগরেশন’ শিরোনামে ১৬ ও ১৮ জুলাই ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মাসকো গ্রুপের মার্চেন্ডাইজার নাহিদ আহসান। তিনি অংশগ্রহণকারীদের পাওয়ারপয়েন্টের মৌলিক ও উন্নত ব্যবহার, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কার্যকর স্লাইড ডিজাইন, অ্যানিমেশন ও মাল্টিমিডিয়ার ব্যবহার, উপস্থাপনা কৌশল এবং চ্যাটজিপিটি, মাইক্রোসফট কপিলট ও ক্যানভা এআইয়ের মতো টুলস ব্যবহার করে দ্রুত ও মানসম্মত প্রেজেন্টেশন তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন। প্রতিটি সেশনে ব্যবহারিক প্রদর্শনীর পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়; যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

‘পাওয়ারপয়েন্ট মাস্টারক্লাস: ডিজাইন, স্টোরিটেলিং অ্যান্ড এআই ইনটেগরেশন’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা।

সমাপনী বক্তব্যে ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট বলেন, বর্তমানে দক্ষতার পাশাপাশি নিজের ভাবনা কার্যকরভাবে উপস্থাপন করার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার এবং উপস্থাপনার দক্ষতা তরুণদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। দুই দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ই-সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মশালা পরিচালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদ।

About Editor Todaynews24

Check Also

রোনালদোকে ‘খোঁচা’ দিল স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে

ফিফা ২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *