সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

শুরু হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬–এর নিবন্ধন। এবারের প্রতিপাদ্য ‘রোবট মিটস কালচার’। অর্থাৎ রোবট ও প্রযুক্তির মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার নতুন নতুন সমাধান তৈরি করবে অংশগ্রহণকারীরা।

ডব্লিউআরও বাংলাদেশ ২০২৬ অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ফিউচার ইনোভেটরস, রোবোমিশন, রোবোস্পোর্টস ও ফিউচার ইঞ্জিনিয়ার্স। বিভিন্ন ক্যাটাগরিতে ৮ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি দলে থাকবে ২ থেকে ৩ জন সদস্য।

দেশের চারটি অঞ্চলে অনুষ্ঠিত হবে আঞ্চলিক প্রতিযোগিতা। ঢাকার ভেন্যু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। খুলনা অঞ্চলের আয়োজন করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। চট্টগ্রামে প্রতিযোগিতা হবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)। আর রংপুর অঞ্চলের ভেন্যু সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিটি দলে দুই থেকে তিনজন সদস্য থাকতে পারবে। জাতীয় পর্যায়ে সেরা দলগুলো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ ও এশিয়া-প্যাসিফিক প্রতিযোগিতায় অংশ নেবে। এরপর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনাল। সেখানেও অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিদল।

নিবন্ধনের জন্য ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির ফি ১ হাজার ৫০০ টাকা। অন্য সব ক্যাটাগরির জন্য নিবন্ধন ফি ২ হাজার ৫০০ টাকা। নিবন্ধন ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ডব্লিউআরও বাংলাদেশের ওয়েবসাইটে।

বাংলাদেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। হোস্ট হিসেবে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সিপিএসসিএস)। ক্লাব পার্টনার হিসেবে রয়েছে ইউআইইউ রোবোটিকস ক্লাব এবং নলেজ পার্টনার গ্রে ম্যাটার রোবোটিকস। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)। ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

About Editor Todaynews24

Check Also

৫ আগস্ট ঘিরে বিদেশে বসে উঁকিঝুঁকি দিচ্ছে আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে বসে উঁকিঝুঁকি দিলেও আগামী ৫ আগস্ট ঘিরে দলটির কোনো ধরনের তৎপরতা চালানোর মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *