সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব আলিফ রুদাবা
এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব আলিফ রুদাবা

এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব আলিফ রুদাবা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা।

গতকাল সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) মিজ আলিফ রুদাবাকে এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব আর্থিক ক্ষমতাসহ প্রদান করা হয়েছে।

গত ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর পর থেকে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

About Editor Todaynews24

Check Also

রোনালদোকে ‘খোঁচা’ দিল স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে

ফিফা ২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *