কুমড়া ফুলে বসেছে রঙিন প্রজাপতি। দিঘি, মানিকগঞ্জ, ৩ আগস্টবাজারে উঠেছে আশ্বিনা ও কাটিমন জাতের আম। বিক্রির জন্য রিকশাভ্যানে আম সাজিয়ে নিচ্ছেন এক মৌসুমি ব্যবসায়ী। সিটি পার্ক বাজার, রংপুর, ৩ আগস্টবাড়ির আঙিনায় পেঁপেগাছের গোড়ার আগাছা পরিষ্কার করছেন এক পাহাড়ি নারী। কান্দেবছড়া, রাঙামাটি, ৩ আগস্টরক্তজবার উজ্জ্বল পাপড়ি শোভা ছড়াচ্ছে। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ৩ আগস্টবর্ষার নদীতে নৌকা বেয়ে মাছ ধরছেন জেলেরা। মনু নদ, মৌলভীবাজার, ৩ আগস্টপাটকেলঘাটার নৌকাপল্লির একটি কারখানায় কাঠের নৌকা দেখছেন ক্রেতারা, তাঁদের সঙ্গে কথা বলছেন বিক্রেতা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে, ২ আগস্টসাতসকালে জীবিকার সন্ধানে পথে বেরিয়েছেন একদল মানুষ। চক সেকেন্দার গ্রাম, গাবতলী, বগুড়া, ৩ আগস্টকাদাজল মাড়িয়ে মাঠে পাট কাটায় ব্যস্ত এক কৃষক। গাবতলী, বগুড়া, ৩ আগস্টবর্ষায় মাছ শিকারের ঐতিহ্যবাহী উপকরণ দাঁড়কি (দিয়াল) বিক্রি হচ্ছে হাটজুড়ে। ধানগড়া হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ আগস্টপদ্মা নদীতে পাল তুলে গন্তব্যের পথে দুই পেশাদার জেলে। ডাঙ্গী ,নর্থ চ্যানেল,ফরিদপুর, ৩ আগস্টঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট হাট থেকে কিনে ট্রাকে তোলা হচ্ছে। পোড়াবাড়ি হাট, সিরাজগঞ্জ, ৩ আগস্ট
অবশেষে পরিণতি পেতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বহুদিনের প্রণয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর খবর সঠিক হলে আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে ৩২ বছর বয়সি জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন ৪১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা।