Home / সকল আপডেট / ইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, বিশ্বাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, বিশ্বাস ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, বিশ্বাস ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন। সেই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী কিছু অস্ত্রের মজুত–সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

ইরান যুদ্ধ প্রসঙ্গে এ সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা খুব শিগগির শেষ হবে। আমার মনে হয় না, তারা আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে।’

গত মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে মার্কিন সেনাবাহিনী অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের বড় অংশ ব্যবহার করে ফেলেছে।

গতকাল মার্কিন অস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী অস্ত্রের সীমাহীন মজুত যুক্তরাষ্ট্রের কাছে আছে। তবে অন্য কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো নতুন নতুন উৎপাদন কারখানা তৈরি করছে। এর মধ্যে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও আছে।

About Editor Todaynews24

Check Also

কসবায় গর্ত থেকে ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটির গর্ত থেকে ২৬৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কসবার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া মাহিন (২০) জেলার কসবা পৌরশহরের বিশালাবাড়ি এলাকার...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *