সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইউনেসকোর ঢাকা অফিসে নিয়োগ, শেষ বর্ষের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
ইউনেসকোর ঢাকা অফিসে নিয়োগ, শেষ বর্ষের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

ইউনেসকোর ঢাকা অফিসে নিয়োগ, শেষ বর্ষের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

ইউনেসকোর ঢাকা অফিসে সামাজিক ও মানববিজ্ঞান ইউনিটে তিন মাসের জন্য পূর্ণকালীন স্বেচ্ছাসেবক নেওয়া হবে। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। স্নাতক সম্পন্নকারী এবং শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: স্বেচ্ছাসেবক

প্রতিষ্ঠান: ইউনেসকো

কাজের ধরন

নির্বাচিত স্বেচ্ছাসেবক সামাজিক ও মানববিজ্ঞান–সংক্রান্ত কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেবেন। সভার সময়সূচি নির্ধারণ, এজেন্ডা ও কার্যবিবরণী তৈরি, পরবর্তী করণীয় অনুসরণ, ভ্রমণ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং বিভিন্ন নথি সংরক্ষণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক অথবা সংশ্লিষ্ট বিষয়ে সদ্য স্নাতক সম্পন্নকারী অথবা শেষ বর্ষের শিক্ষার্থী হতে হবে।

কী শেখার সুযোগ থাকছে

ইউনেসকোর সামাজিক ও মানববিজ্ঞানবিষয়ক কর্মসূচি বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি প্রকল্প সমন্বয়, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির দক্ষতা অর্জনের সুযোগ থাকছে।

এ ছাড়া নীতি গবেষণা, অংশীজনদের সঙ্গে যোগাযোগ, যুব অংশগ্রহণ, কনসেপ্ট নোট ও প্রকল্প প্রস্তাবনা তৈরি, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং জাতিসংঘ ব্যবস্থায় পেশাগত যোগাযোগের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন স্বেচ্ছাসেবক।

আবেদনের নিয়ম

recruitment.dhaka@unesco.org ই–মেইলে সিভি ও কভার লেটার প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৩ আগস্ট ২০২৬

About Editor Todaynews24

Check Also

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে হাজির করার নির্দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে হাজির করার নির্দেশ

গুম ও ক্রসফায়ারের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মাদকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ ১০ আগস্ট তাঁদের হাজির করতে হবে। ট্রাইব্যুনাল–২ মঙ্গলবার এ আদেশ দেন।প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বিএনপি নেতা আবদুল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *