সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যোগ দেবে বাংলাদেশ
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যোগ দেবে বাংলাদেশ

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যোগ দেবে বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ও দ্রুত বিকাশমান প্রযুক্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের অবস্থান জোরদার করতে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো–অপারেশন অর্গানাইজেশনে (ডব্লিউএআইসিও) পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো–অপারেশন অর্গানাইজেশনের প্রধান কার্যালয় চীনের সাংহাইতে। গত বছরের ১৬ জুলাই কার্যক্রম শুরু করা সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য দেশের সংখ্যা ২৯। আন্তর্জাতিক পর্যায়ে এআই উদ্ভাবনে সহযোগিতা বৃদ্ধি, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এআই প্রসারে উন্মুক্ত, ন্যায়সংগত ও বৈষম্যহীন পরিবেশ তৈরিসহ নতুন প্রযুক্তির নিরাপদ ও কল্যাণকর ব্যবহার নিশ্চিতে নীতিমালা তৈরি করাই সংস্থাটির লক্ষ্য।

চীন আগামী পাঁচ বছরে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৫ হাজারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের সুযোগ তৈরি করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার আঞ্চলিক সংস্থাসমূহের সঙ্গে এআই সহযোগিতা সম্প্রসারণ করেছে এবং নিজেদের এআই–চালিত মাজু আবহাওয়া–সম্পর্কিত পূর্বসংকেত ব্যবস্থা আরও বেশ কয়েকটি দেশে বিস্তৃত করেছে।

রাশিয়া, ব্রাজিল, সার্বিয়া, কিউবা, ভেনেজুয়েলাসহ এশিয়া ও আফ্রিকার উল্লেখযোগ্যসংখ্যক দেশ ইতোমধ্যে সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংস্থাটিতে পর্যবেক্ষণ সদস্য পদে যোগ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এআই নীতি নির্ধারণ এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, চায়না ডেইলি ও এমআইটি স্লোন রিভিউ

About Editor Todaynews24

Check Also

জেনির ট্যাটু নিয়ে আলোচনা

জেনির ট্যাটু নিয়ে আলোচনা

ব্ল্যাকপিংক তারকা জেনির পায়ের পাতায় নতুন একটি ট্যাটু দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। লন্ডনভিত্তিক এক ট্যাটুশিল্পী নিজেই দাবি করেছেন, ট্যাটুটি তাঁর করা।গত ৩১ জুলাই স্থানীয় সময় ওই ট্যাটুশিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে জেনির একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ট্যাটু বাই মি অন...’। পোস্টে তিনি জেনির অ্যাকাউন্টও ট্যাগ করেন। এর পর থেকেই ট্যাটুটি নিয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *