সর্বশেষ খবর
Home / জাতীয় / শিল্প ও সাহিত্য / আজ বাড়ল সোনার দাম, ভরিতে ১,৬৩৩ টাকা
আজ বাড়ল সোনার দাম, ভরিতে ১,৬৩৩ টাকা

আজ বাড়ল সোনার দাম, ভরিতে ১,৬৩৩ টাকা

আজ মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ দেশের বাজারে ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা। ফলে ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

সোনার নতুন দর আজ সকাল ১০টা ৩০ মিনিটে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়া।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

অর্থাৎ ২১ ক্যারেটের সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

এদিকে গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৩৭ ডলার। তবে এক মাস ধরে সোনার দাম কমছে, এই সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ১৭২ ডলার।

গত সপ্তাহের মঙ্গলবার যখন সোনার দাম কমানো হয়, তার আগের ৩০ দিনে সোনার দাম কমেছিল ৩৩১ ডলার। অর্থাৎ গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

এদিকে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।

About Editor Todaynews24

Check Also

আবুল কাসেম ফজলুল হক: বাংলা একাডেমির নতুন সভাপতি

প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হককে আগামী তিন বছরের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *