সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেল বাক্কো
আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেল বাক্কো

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেল বাক্কো

আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক সহযোগিতায় অবদান ও দূরদর্শী নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে সংগঠনটি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাক্কো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীতি-সমর্থন, শিল্প উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে বাক্কো। আর তাই বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে বাক্কোর অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের স্বীকৃতি হচ্ছে এই পুরস্কার।

পুরস্কার গ্রহণের পর ফয়সল আলিম বলেন, ‘আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পের জন্য নিঃসন্দেহে একটি গর্বের অর্জন। আমরা এই পুরস্কার আমাদের সদস্য, শিল্প অংশীদার, সরকারি অংশীজন এবং হাজার হাজার নিবেদিতপ্রাণ পেশাদার ব্যক্তিকে উৎসর্গ করছি, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা আমাদের খাতকে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের জন্য একটি বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে বাক্কো সব সময় কাজ করবে।’

মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়ার জন্য আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাক্কো। এই অর্জন বাক্কোর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে আরও বেগবান করার পাশাপাশি বাংলাদেশকে আউটসোর্সিং ও ডিজিটাল সেবায় একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক কেন্দ্রে পরিণত করাসহ টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। জীবের খাপ খাইয়ে বেঁচে থাকাই ‘অভিযোজন’

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। জীবের খাপ খাইয়ে বেঁচে থাকাই ‘অভিযোজন’

প্রাথমিক বিজ্ঞান: বর্ণনামূলক প্রশ্নপ্রিয় বৃত্তি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হলো।প্রশ্ন: জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।উত্তর: নিচে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্য:১. উদ্ভিদের দেহ নরম প্রকৃতির।২. মূল সংক্ষিপ্ত।৩. ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুঠুরি থাকে।৪. এদের অধিকাংশের ক্ষেত্রে অঙ্গজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *