সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বাবলু মণ্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একই উপজেলার পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর হওয়া মারামারি ও বিস্ফোরক মামলায় বাবলু মণ্ডল কারাগারে ছিলেন। তিনি গত ২২ জুন কারাগারে আসেন। শুরু থেকেই তাঁর শারীরিক দুর্বলতা ছিল। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারাগার থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা পৌনে ১১টায় তাঁর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

About Editor Todaynews24

Check Also

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

চিঠিতে নির্বাচন কমিশনকে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে জামায়াতে ইসলামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *