সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শিল্পবর্জ্যে বুড়িগঙ্গা দূষণ, ধোঁয়ায় আচ্ছন্ন শ্যামপুর
শিল্পবর্জ্যে বুড়িগঙ্গা দূষণ, ধোঁয়ায় আচ্ছন্ন শ্যামপুর

শিল্পবর্জ্যে বুড়িগঙ্গা দূষণ, ধোঁয়ায় আচ্ছন্ন শ্যামপুর

বুড়িগঙ্গা নদীতে শিল্পবর্জ্য ফেলানো আর শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানার কালো ধোঁয়া—পরিবেশদূষণের এই দুই চিত্র এখন নিত্যদিনের বাস্তব। পরিবেশবিদদের মতে, অপরিকল্পিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালুর কারণে ঢাকার বায়ুমান প্রায়ই বিশ্বের সবচেয়ে খারাপের তালিকায় উঠে আসে। অন্যদিকে অপরিশোধিত শিল্পবর্জ্য বুড়িগঙ্গার জলজ জীববৈচিত্র্যকে ধ্বংস করছে, আর বিষাক্ত ধোঁয়া বাড়াচ্ছে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি।

বর্ষার কারণে রাজধানীর বুড়িগঙ্গা নদীর পানি কিছুটা পরিষ্কার হলেও শ্যামপুর এলাকায় ডাইং কারখানার তরল বর্জ্যে পানি আবার কালো হয়ে উঠেছে।
শ্যামপুর এলাকার ডাইং কারখানাগুলোর অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি মিশছে বুড়িগঙ্গায়। এতে নদীর বিস্তীর্ণ এলাকার পানি দূষিত হয়ে পড়ছে।
ডাইং কারখানার রাসায়নিক বর্জ্যে বুড়িগঙ্গার পানির রং বদলে গেছে। বছরের পর বছর এভাবে বর্জ্য ফেলায় হুমকির মুখে পড়েছে নদীর জলজ জীববৈচিত্র্য।
শ্যামপুর শিল্পাঞ্চলের স্টিল ও রি-রোলিং মিলের চিমনি থেকে নির্গত ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। ঢাকার বায়ুদূষণের অন্যতম বড় কারণ এই শিল্পকারখানার ধোঁয়া।
রি-রোলিং মিলের কালো ধোঁয়ায় আচ্ছন্ন শ্যামপুর শিল্পাঞ্চল। কারখানার এ ধোঁয়া প্রতিনিয়ত ঢাকার বায়ুমানের অবনতি ঘটাচ্ছে, যা বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি।
রি-রোলিং মিলের চিমনি দিয়ে অনবরত ধোঁয়া বাতাসে মিশছে। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
স্টিল ও রি-রোলিং মিলের চিমনি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন শ্যামপুর। কারখানা ও যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা ঢাকার বায়ুদূষণে বড় ভূমিকা রাখছে।
কারখানার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় ধূসর হয়ে উঠেছে আকাশ। বায়ুদূষণ রোধে পরিবেশগত বিধিমালা কার্যকরের কথা বলে আসছেন পরিবেশবিদেরা।

About Editor Todaynews24

Check Also

রোনালদোকে ‘খোঁচা’ দিল স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে

ফিফা ২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *