সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক
শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় কিশোর মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে সেখান থেকে নিয়ে যায়।

মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক

খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় ওই কিশোর মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। এরপর সন্ধ্যায় শিশুটির বাবা থানায় গিয়ে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ করেন।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য পরিবারকে বলা হয়েছে। এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। তবে মামলা না করলেও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিত এলপিপি’র

রুশ ক্রেতা এফইএস রিটেইলের সঙ্গে সংশ্লিষ্ট ৪০ মিলিয়ন ডলারের বকেয়া পণ্যমূল্য পরিশোধ নিয়ে বাংলাদেশের পোশাক রপ্তানিকারক ও বায়িং হাউসগুলোর সঙ্গে বিরোধের জেরে নতুন ক্রয়াদেশ স্থগিত করেছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *