সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ময়মনসিংহে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা
ময়মনসিংহে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা

ময়মনসিংহে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক বিক্ষোভ করেছেন চালকেরা। আজ বুধবার সকাল ১০টার দিকে দিঘারকান্দা বাইপাস এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে যান চলাচল ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারী অটোরিকশাচালকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তাঁরা গ্যাস পাচ্ছেন না। গ্যাস–সংকটের কারণে গাড়ি চালাতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। এতে সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ এবং গাড়ির কিস্তি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।

গ্যাস না পেয়ে আক্ষেপ করেন ত্রিশালের অটোরিকশাচালক লাল মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘গ্যাস না থাকলে পাম্পে আগে থেকেই নোটিশ টাঙিয়ে দেওয়া হোক। কিন্তু একজনকে গ্যাস দেওয়া হচ্ছে, আরেকজনকে দেওয়া হচ্ছে না—এটা মেনে নেওয়া যায় না।’

অটোরিকশা চালিয়েই নিজেদের সংসার চলে গফরগাঁওয়ের চালক জনি মিয়া বলেন, গ্যাস না পেলে গাড়ি চালানো সম্ভব হয় নয়। দ্রুত সমস্যার সমাধান না হলে তাঁদের পরিবার আরও সংকটে পড়বে।

আজ বুধবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে যান চলাচল ব্যাহত হয়

এদিকে অবরোধের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তিতে পড়েন জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার যাত্রীরা। জামালপুরগামী যাত্রী রাশেদুল ইসলাম বলেন, এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ানো হয়েছে।

আন্দোলনের সময় সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখার দাবি জানান নেত্রকোনাগামী যাত্রী শরীফ মিয়া।

অবরোধের বিষয়ে ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) গোলাম মাওলা তালুকদার বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে এক দফা মহাসড়ক থেকে সরানো হয়েছিল। পরে তাঁরা আবার সড়কে অবস্থান নেন। পরে তাঁরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

About Editor Todaynews24

Check Also

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী | এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী | এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এদিকে দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা ৮০৩–এ দাঁড়িয়েছে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *