সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পানির নিচে সড়ক, ভোগান্তিতে মানুষ
পানির নিচে সড়ক, ভোগান্তিতে মানুষ

পানির নিচে সড়ক, ভোগান্তিতে মানুষ

একটু বৃষ্টি হলেই রাজধানীর মালিবাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও যানবাহনের চালকদের। কেউ জুতা হাতে খানাখন্দে ভরা পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন, কেউবা উল্টে পড়া যানবাহনের কারণে দীর্ঘ যানজটে আটকে থাকেন। চলন্ত বাসের চাকায় ছিটকে ওঠা নোংরা পানিতে ভিজতে হয় পথচারীদেরও। এসব নিয়েই এই ছবির গল্প।

বৃষ্টির পানিতে ডুবে আছে মালিবাগ সড়ক। জমে থাকা পানির মধ্যেই চলছে বাস ও অন্যান্য যানবাহন। পাশে সড়কের ধারে জমে আছে ময়লা–আবর্জনা।
জলাবদ্ধ সড়কের গর্তে পড়েছে সিএনজিচালিত অটোরিকশার চাকা। পেছনে শুরু হয়েছে যানজট।
বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে মোটরসাইকেল আরোহীর ভোগান্তি।
জলাবদ্ধ সড়কে অটোরিকশা থেকে নোংরা পানিতে পড়ে ভিজে একাকার যাত্রী।
বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়ক মাড়িয়ে পারাপার হচ্ছেন পথচারীরা।
জলাবদ্ধ সড়কে ধীরগতিতে চলছে অটোরিকশা। পানিতে ডুবে আছে সড়কের বড় অংশ।
বাস থেকে নামতে একটু অসাবধান হলেই ভিজতে হবে নোংরা পানিতে।
কাদাজল মাড়িয়ে পার হচ্ছে একদল পথচারী।
মাথায় বোঝা নিয়ে ডুবে থাকা সড়ক পার হচ্ছে এই দিনমজুর।
সড়কে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

About Editor Todaynews24

Check Also

ভোলা রেড ক্রিসেন্টের নবগঠিত অ্যাডহক কমিটির সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ভোলা জেলা ইউনিট কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির প্রেসিডেন্ট, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *