সর্বশেষ খবর
Home / অর্থনীতি / পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ

পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, দেশের বাইরে পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান ও সংস্থা এইগুলো নিয়ে কাজ করে, তাদের সঙ্গে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।

শফিকুল আলম এই প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে রিপোর্ট তৈরির জন্য তিন মাসের সময় বেঁধে দেয়া হয়েছিল। সে অনুযায়ী তারা আজ রিপোর্ট জমা দিয়েছেন। লুটপাটের চিত্র খোঁজার পাশাপাশি আগে উন্নয়নের যে গল্প বলা হয়েছিল, কমিটির সদস্যরা তার পোস্টমর্টেমও করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে লুটপাট চলেছে। অনেকে এটার বৈধতা দিয়েছেন। এটার ফলাফল আপনারা দেখেছেন কত বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্বৃত করে প্রেস সচিব বলেন, লুটপাটের গল্প শুনে আমরা আতংকিত। রক্ত হিম করার মত বিষয়। বাংলাদেশের করদাতার অর্থ, গরীব মানুষের টাকা কীভাবে লুট হয়েছে। রাজনীতিবিদ, আমলা এবং কিছু ব্যবসায়ীর যোগসাজসে এই মহাচুরি সংগঠিত হয়েছে বলে শফিকুল আলম দাবি করেন।

About Editor Todaynews24

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *