সর্বশেষ খবর
Home / বিনোদন / ড্রোন দিয়ে পুরো শুটিং, সিনেমা যাচ্ছে ফ্রান্সের উৎসবে

ড্রোন দিয়ে পুরো শুটিং, সিনেমা যাচ্ছে ফ্রান্সের উৎসবে

কানের পরে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রাজীব রাফির চলচ্চিত্র ‘ওয়ানস আপন টাইম ইন উয়ারী বটেশ্বর’আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বের নম্বর স্বল্প দৈর্ঘ্যে এই চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। ‘ওয়ানস আপন টাইম ইন উয়ারী বটেশ্বর’ হল অদ্ভুত এবং ভয়ংকরের মধ্যে এক জাদু বাস্তবতাময় যাত্রা

পুরো ছবিটি একটি ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে, এটিকে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল এবং একটি নন- হিউম্যান দৃষ্টিভঙ্গি দিয়েছে, যা ফিল্মের গভীরতা এবং সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে।

একই সাথে এই কল্পকাহিনিটি বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা  জনপদ ও মানুষের গল্প বলেছে। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন রাজীব রাফি। খনা টকিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহ প্রযোজক আদনান আহমেদ।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি এবং নাজিম উদ্দিন।

‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর আগে তিনি অনেকের সাথে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। এর আগে ২০১৯ সালে রাজীব রাফির লিখা চিত্রনাট্যে অং রাখাইনের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ চলচ্চিত্র এই উৎসবে দেখানো হয়েছে।

এই ফিল্মটি শুট করা হয়েছে আদি উয়ারী বটেশ্বর এরিয়াতে। যা বর্তমান সময়ে নরসিংদীতে অবস্থিত। এই ফিল্মটি পুরোপুরি টিম ইফোর্ট থেকে বানানো।

About Editor Todaynews24

Check Also

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ এর জেলা গভর্নর নির্বাচিত হলেন লায়ন নওজাত সারওয়াত ইসলাম

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ (বাংলাদেশ)-এর ২০২৬-২৭ সেবামূলক বর্ষের জন্য জেলা গভর্নর হিসেবে নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *