সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জেনির ট্যাটু নিয়ে আলোচনা
জেনির ট্যাটু নিয়ে আলোচনা

জেনির ট্যাটু নিয়ে আলোচনা

ব্ল্যাকপিংক তারকা জেনির পায়ের পাতায় নতুন একটি ট্যাটু দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। লন্ডনভিত্তিক এক ট্যাটুশিল্পী নিজেই দাবি করেছেন, ট্যাটুটি তাঁর করা।

গত ৩১ জুলাই স্থানীয় সময় ওই ট্যাটুশিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে জেনির একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ট্যাটু বাই মি অন…’। পোস্টে তিনি জেনির অ্যাকাউন্টও ট্যাগ করেন। এর পর থেকেই ট্যাটুটি নিয়ে ভক্তদের কৌতূহল বাড়তে থাকে।

ছবিতে দেখা গেছে, কালো স্বচ্ছ পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন জেনি। ছবিতে তাঁর পায়ের পাতার ওপর সূক্ষ্ম রেখায় আঁকা একটি অ্যাঞ্জেল ট্যাটু দেখা যায়, যা আগে প্রকাশ্যে আসেনি। ছোট হলেও ট্যাটুটির সূক্ষ্ম নকশা ও মিনিমালিস্ট ধাঁচ জেনির পরিচিত ফ্যাশন-ভাবমূর্তির সঙ্গে মানিয়ে গেছে বলে মনে করেছেন অনেকে।

জেনির পায়ের পাতায় নতুন একটি ট্যাটু দেখা গেছে

ওই ট্যাটুশিল্পী সূক্ষ্ম রেখার নকশা ও ব্ল্যাকওয়ার্ক ট্যাটুর জন্য পরিচিত। তাঁর মিনিমালিস্ট ডিজাইন ও নিখুঁত কাজের কারণে বিদেশের অনেক তারকার মধ্যেও তিনি পরিচিত। এবার জেনির নতুন ট্যাটুর কথা নিজেই প্রকাশ করায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

আরেকটি ছবিতে জেনিকে ওই ট্যাটুশিল্পীর সঙ্গে একসঙ্গে পোজ দিতেও দেখা গেছে। শিল্পী নিজেই ছবি প্রকাশ করে জেনিকে ট্যাগ করায় অনেকের ধারণা, এটি সাময়িক স্টিকার নয়, সত্যিকারের ট্যাটুই।

ছবিগুলো দেখে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘জেনি যা-ই করেন, সেটাই সুন্দর লাগে।’ কেউ বলেছেন, ‘এটি জেনির ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানিয়েছে।’

আবার অনেকেই উল্লেখ করেছেন, পায়ের পাতার ওপর ট্যাটু করানো বেশ কষ্টের।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত এক কনসার্টে অস্ট্রেলীয় ব্যান্ড টেইম ইমপালার প্রধান শিল্পী কেভিন পার্কারের সঙ্গে ‘ড্রাকুলা’ গান পরিবেশন করেন জেনি। এর আগে ২৪ জুলাই তিনি তাঁর নতুন একক গান ‘লেস দ্যান আ লাভার’ প্রকাশ করেন এবং সেটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্পোর্টসচোসান অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

জুলাই স্মরণে গান, বৃষ্টিতেও উপচে পড়া ভিড়

জুলাই স্মরণে গান, বৃষ্টিতেও উপচে পড়া ভিড়

জুলাইয়ের স্মৃতি ঘিরে পরিবেশিত গানের সময় পুরো উদ্যান যেন একসঙ্গে গাইতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করেন নানা বয়সী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *