সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জুলাই
জুলাই

জুলাই

জুলাই জুলাই জুলাই আহা

জুলাই শহীদ ভাই

আবু সাঈদের মা কাঁদছে

বাতাস ভারী তাই

গোঙায় কে গো? মুগ্ধ নাকি?

পুরুষ এবং নারীর স্বরে

যে বাংলাদেশ ডুকরে মরে

আমরা কি তার সন্তানেরা

উঠব না আর জেগে?

বীরের রক্ত ছিটকে এসে

পড়বে না এই মুখে?

এই শরীর যেন লক্ষ জুলাই

রক্তজুলাই স্বপ্নজুলাই

দগ্ধজুলাই মাস

কে সন্ত্রাসী? কার সন্ত্রাস?

কে খায় আমার হাঁস?

চাবুক মারো

চাবুক মারো

জুলাই জুলাই জুলাই আহা

জুলাই আমার ভাই

সেই জুলাইয়ের রক্ত আমি

হৃদয়ভরে খাই

About Editor Todaynews24

Check Also

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদীকে জরিমানা

লিটনের বিরুদ্ধে বিসিবিকে না জানিয়ে চীনে যাওয়ায় এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ জানানোয় আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *