সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চুরি ঠেকাতে গিয়ে বাবা ও দুই ছেলে হামলায় জখম, পরে সন্দেহভাজনকে পিটিয়ে হত্যা
পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত তিনটার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি ঠেকাতে গিয়ে বাবা ও দুই ছেলে হামলায় জখম, পরে সন্দেহভাজনকে পিটিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিকের বাড়ি মহাদেবপুর আজিজলতলা গ্রামে।

স্থানীয় লোকজনের ভাষ্য, রাত তিনটার দিকে হাবিবুল মণ্ডলের মুদিদোকানে চুরির জন্য যান মানিক। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হাবিবুল বাইরে বের হয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। এ সময় মানিক তাঁর কাছে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন।

হাবিবুলের চিৎকারে তাঁর দুই ছেলে এগিয়ে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন মানিক। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মানিককে আটক করে পিটুনি দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় লোকজন আহত হাবিবুল মণ্ডল ও তাঁর দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাবিবুল মণ্ডলের দাবি, চুরি করতে দেখে ফেলায় মানিক তাঁর এবং তাঁর দুই ছেলের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন এসে মানিককে আটক করে গণপিটুনি দেন।

আহত দোকানমালিক হাবিবুল মণ্ডলের দাবি, চুরি করতে দেখে ফেলায় মানিক তাঁর এবং তাঁর দুই ছেলের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন এসে মানিককে আটক করে গণপিটুনি দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

শহরে ঘুরে বেড়াচ্ছিল তিন গরু, আটক করল পৌর কর্তৃপক্ষ

শহরে ঘুরে বেড়াচ্ছিল তিন গরু, আটক করল পৌর কর্তৃপক্ষ

শহরে অবাধে গবাদিপশু ছেড়ে দেওয়ার কারণে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তির অভিযোগ পেয়ে আসছিল শ্রীমঙ্গল পৌর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *