Home / সকল আপডেট / কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারযোগে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মহেশখালীর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী মহেশখালীতে নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন…

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারযোগে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মহেশখালীর উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী মহেশখালীতে নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করবেন।

About Editor Todaynews24

Check Also

হাটে বরই বিক্রি করে এসএসসিতে জিপিএ-৫ পেল দুর্জয়

অভাবের সংসারে কৃষক বাবার সীমিত আয়ে পরিবারের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে নিজের পড়াশোনার খরচ নিজেই জোগাড় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলার দুর্জয় ঘরামি। ছোট শিশুদের পড়িয়ে টিউশনি করার পাশাপাশি হাটে বরই বিক্রি করে পড়াশোনার খরচ চালিয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *