সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সরকারের ওপর ‘আস্থা রেখে’ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি
সরকারের ওপর ‘আস্থা রেখে’ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

সরকারের ওপর ‘আস্থা রেখে’ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর তাদের ওপর ‘আস্থা রেখে’ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এ কথা জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার পর এ ঘোষণা এল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও বিক্ষোভকারীদের আরও দুটি দাবি ছিল।

সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, আন্দোলনকারীদের দাবিগুলো বিবেচনা করতে রাজি হয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নাড্ডা আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণ কেন্দ্র শিগগিরই নির্ধারণ করবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক চিঠিতে ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি মর্মাহত এবং দেশের ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রতিক্রিয়ায় সিজেপি লিখেছে, ‘তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’

About Editor Todaynews24

Check Also

পশ্চিমবঙ্গে ছাত্রবিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনের প্রথম প্রয়োগ

পশ্চিমবঙ্গে ছাত্রবিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনের প্রথম প্রয়োগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ থেকে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় জড়িত দাবি করে পাঁচজনের নাম উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এদের গুন্ডা দমন আইনে এমন শাস্তি দেওয়া হবে, যাতে তিন পুরুষ মনে রাখে।আজ শনিবার রাজ্য বিধানসভার অধিবেশনে শুভেন্দু অধিকারী এ কথা বলেন। প্রথমবারের মতো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *