সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শিয়ার শাড়ির জৌলুশে আরও মোহময় জয়া আহসান
শিয়ার শাড়ির জৌলুশে আরও মোহময় জয়া আহসান

শিয়ার শাড়ির জৌলুশে আরও মোহময় জয়া আহসান

বয়স যেন তাঁর সৌন্দর্য আর ব্যক্তিত্বকে আরও পরিণত করেছে। আর তাই ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা শাড়ি—প্রতিটি লুকেই স্বতন্ত্র আবেদন নিয়ে ধরা দেন জয়া আহসান। অভিনেত্রীর সাম্প্রতিক শাড়ির লুকটি নিয়ে আজকের আয়োজন।

জয়া আহসানের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। সময়ের সঙ্গে তাঁর ব্যক্তিত্ব যেন আরও পরিণত, আরও সুন্দর হয়ে উঠেছে। বয়স যে কেবল একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করেন তিনি। ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে ঐতিহ্যবাহী শাড়ি—সব ধরনের পোশাকেই নিজের স্বকীয়তা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ রাখেন এই অভিনেত্রী।

সম্প্রতি অফরা ফ্ল্যাগশিপের একটি এক্সক্লুসিভ শাড়িতে ধরা দিয়েছেন জয়া আহসান। সাদা শিয়ার ফেব্রিকের শাড়িতে সোনালি সিকুইন ও বিডসের নিখুঁত কারুকাজ জয়ার লুকে একে দিয়েছে রাজকীয় আবেদন।

শাড়িজুড়ে স্ট্রাইপের মতো ছড়িয়ে থাকা ঝলমলে অলংকরণ আলাদা মাত্রা যোগ করেছে। আর পাড়জুড়ে ভারী ফ্লোরাল এমব্রয়ডারি যোগ করেছে উৎসবের আমেজ।

শাড়ির সঙ্গে জয়া বেছে নিয়েছেন একই রঙের স্লিভলেস ব্লাউজ। এতে রয়েছে ভারী ফ্লোরাল অলংকরণ, ডিপ নেকলাইন এবং আকর্ষণীয় ব্যাক ডিজাইন। সোনালি সিকুইনের নিখুঁত কারুকাজ ব্লাউজটিকে করেছে আরও দৃষ্টিনন্দন, যা পুরো লুকের সঙ্গে তৈরি করেছে চমৎকার ভারসাম্য।

জমকালো এই শাড়ির সঙ্গে গয়নায় মিনিমাল পছন্দ রেখেছেন অভিনেত্রী। কানে রুবি ও ডায়মন্ড স্টাড ইয়াররিংস এবং হাতেও শোভা পাচ্ছে রুবি বসানো একটি স্টেটমেন্ট রিং—এই দুটি অনুষঙ্গই সম্পূর্ণ করেছে তাঁর সাজ।

ভারী নেকলেস এড়িয়ে যাওয়ায় শাড়ির কারুকাজ ও ব্লাউজের নকশাই হয়ে উঠেছে লুকের মূল আকর্ষণ।

মেকআপেও ছিল সফট গ্ল্যামের ছোঁয়া। মাসকারা দেওয়া চোখ, পিচ টোনের ব্লাশ, হালকা হাইলাইটার এবং রোজ-ন্যুড লিপকালারে ধরা দিয়েছেন তিনি।

আলো-ছায়ার আবহে ধারণ করা ছবিগুলোয় জয়ার আত্মবিশ্বাসী উপস্থিতি এই লুককে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ছবি: ইন্সটাগ্রাম

About Editor Todaynews24

Check Also

বর্তমান প্রজন্মের সংবেদনশীল ছেলেমেয়েদের তির্যক সমালোচনা করা যাবে না

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *