সর্বশেষ খবর
Home / সকল আপডেট / যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে রুশ বাহিনী
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ৬টি উৎক্ষেপণব্যবস্থা ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। সেগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ২০২৩ সালের শেষ দিক থেকে এ যুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক…

যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে রুশ বাহিনী

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ৬টি উৎক্ষেপণব্যবস্থা ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। সেগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ২০২৩ সালের শেষ দিক থেকে এ যুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। তবে এবার যদি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট সরাসরি রাশিয়ায় মোতায়েন হয়, তাহলে তা মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে।

ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক বলেন, প্রায় ৯০ সদস্যের এই ক্ষেপণাস্ত্র ইউনিটকে রাশিয়ার পশ্চিমাঞ্চলের ভোরোনেজ অঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। উত্তর কোরিয়া এরই মধ্যে ৪০টি কেএন–২৩ ও কেএন–২৪ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে। এই ইউনিটের ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬টি উৎক্ষেপণ থাকতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক রব লি বলেন, রাশিয়াকে উত্তর কোরিয়ার এই সহায়তা ইউক্রেনের জন্য বড় হুমকি। কারণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করাটা এখন ইউক্রেনের অন্যতম বড় দুর্বলতা। বর্তমানে কিয়েভের হাতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে।

কিয়েভে হামলায় ১৭ জন নিহত

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের এ সংকটের মধ্যে গতকাল বুধবার কিয়েভ ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানান, এ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মিত্রদের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

About Editor Todaynews24

Check Also

ভারত-পাকিস্তান একই গ্রুপে: এশিয়া কাপের সূচি চূড়ান্ত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আর দুদল মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। অন্যদিকে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *