ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না; এটি ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করার লড়াই। জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মূলত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
শুক্রবার (৭ মার্চ) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।