সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মহাখালীতে রেল কর্মকর্তাকে হত্যা: প্রেমিকা বিউটি আক্তার তিন দিনের রিমান্ডে
মহাখালীতে রেল কর্মকর্তাকে হত্যা: প্রেমিকা বিউটি আক্তার তিন দিনের রিমান্ডে

মহাখালীতে রেল কর্মকর্তাকে হত্যা: প্রেমিকা বিউটি আক্তার তিন দিনের রিমান্ডে

রাজধানীর মহাখালীতে রেলওয়ের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে হত্যার মামলায় গ্রেপ্তার তাঁর প্রেমিকা বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান ১৪ জুলাই অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত অভিযুক্ত বিউটি আক্তারকে হাজির করে শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ১১ জুলাই মহাখালীর টিবি গেট এলাকায় রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, সম্প্রতি মামুনের সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ জুলাই চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সেখানে মামুনকে ডেকে নিয়ে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

About Editor Todaynews24

Check Also

সোনারগাঁয়ে বোমাসদৃশ ব্যাগ : পরিচয়পত্রে থাকা দুজনকে খুঁজছে পুলিশ, থানায় জিডি

সোনারগাঁয়ে বোমাসদৃশ ব্যাগ : পরিচয়পত্রে থাকা দুজনকে খুঁজছে পুলিশ, থানায় জিডি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ রেখে যাওয়ার ঘটনায় উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ডাইভিং লাইসেন্সের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *