সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু
‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু

‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু

পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী স্বাগত দে মারা গেছেন। গত বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ৫৪ বছর।

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি গেয়ে শ্রোতামহলে পরিচিতি পান স্বাগত দে। ভাটিয়ালিসহ বিভিন্ন ধারার লোকসংগীতে তাঁর সমান দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

স্বাগত দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঘব চট্টোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।’

শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী জোজো। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘স্বাগত এভাবে চলে যাবে, এটা সত্যিই খুব আশ্চর্যের। তারাদের দেশে ভালো থেকো…।’
পরিবার জানিয়েছে, দুই দিন আগে পরপর দুটি স্ট্রোক হওয়ার পর স্বাগতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সংগীতের পাশাপাশি ‘ভিঞ্চিদা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন স্বাগত। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন তিনি।

সংবাদ প্রতিদিন, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

পাকিস্তানি অলরাউন্ডার ২ বছরের জন্য নিষিদ্ধ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *