সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ
ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন তানভীর ইমামকে আদালতে হাজির করে তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদেনের শুনানি হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, তানভীর ইমামের বিরুদ্ধে ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলির নির্দেশ প্রদান ও আর্থিক সহায়তা করার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তানভীর ইমামকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় ১৪ জুলাই তাঁকে গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিলেন বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর ভুক্তভোগী জব্বার আলী হাওলাদার বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

About Editor Todaynews24

Check Also

ফেসবুকে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন, অগ্রিম টাকা নিয়েই উধাও হয়ে যেতেন তিনি

ফেসবুকে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন, অগ্রিম টাকা নিয়েই উধাও হয়ে যেতেন তিনি

ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার তরুণের নাম মো. অনিক শেখ (২১)।মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার আমতলা এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *