সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে, আইনের খসড়া অনুমোদন
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে, আইনের খসড়া অনুমোদন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে, আইনের খসড়া অনুমোদন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া ও আশপাশের এলাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

আইন অনুযায়ী, এই কর্তৃপক্ষ গণশুনানি ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন কাঠামো নির্ধারণ করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত এলাকায় কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না।

এ ছাড়া নদীনালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও পুনঃ উন্নয়নের মতো ভূমি ব্যবস্থাপনা কৌশল নেওয়া, অননুমোদিত নির্মাণ ও জলাশয় ভরাটের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

About Editor Todaynews24

Check Also

স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি

স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি

ধোঁয়া ও আগুনের শিখা ঘরবাড়ির কাছাকাছি চলে আসায় গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপ সম্পূর্ণ খালি করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *