সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পাউডার করে অন্তর্বাসে লুকিয়ে দেড় কেজি সোনা আনছিলেন যাত্রী, বিমানবন্দরে ধরা
পাউডার করে অন্তর্বাসে লুকিয়ে দেড় কেজি সোনা আনছিলেন যাত্রী, বিমানবন্দরে ধরা

পাউডার করে অন্তর্বাসে লুকিয়ে দেড় কেজি সোনা আনছিলেন যাত্রী, বিমানবন্দরে ধরা

বার নয়, পাউডারের মতো রূপ দিয়ে প্রায় দেড় কেজি সোনা শরীরে লুকিয়ে দুবাই থেকে দেশে আনার চেষ্টা করেছিলেন এক যাত্রী। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সন্দেহজনক গতিবিধির কারণে তাঁকে তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। এ সময় তাঁর অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা পেস্ট ও পাউডার আকৃতির পদার্থ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার। বিমানবন্দরের গোয়েন্দা নজরদারিতে তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শরীর থেকে পাউডার আকৃতির ওই চালান উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তবে এর মধ্যে প্রকৃত সোনার পরিমাণ কত, তা নিশ্চিত করতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। পুরো চালান সোনা হলে এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা হতে পারে। আটক মোহাম্মদ তুষারের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকায়।

উদ্ধার হওয়া পাউডার সদৃশ স্বর্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া পাউডার থেকে প্রকৃত সোনার পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরীক্ষা শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

About Editor Todaynews24

Check Also

নেতানিয়াহুর আপত্তি, ঝুঁকিতে ট্রাম্পের গাজা পরিকল্পনা

নেতানিয়াহুর আপত্তি, ঝুঁকিতে ট্রাম্পের গাজা পরিকল্পনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজার শাসকগোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধী সংগঠন হামাসকে নিরস্ত্র করা নিয়ে প্রস্তাবিত শর্তে রাজি নন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস পুরো নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না।যদিও গত সপ্তাহেই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *