সর্বশেষ খবর
Home / সকল আপডেট / দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বহিষ্কৃত যুবদল নেতার
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বহিষ্কৃত যুবদল নেতার

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বহিষ্কৃত যুবদল নেতার

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদল থেকে বহিষ্কৃত এক নেতা। আজ সোমবার বেলা ২টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই ব্যক্তির নাম মাহবুব আলম। তিনি ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তাঁর কোনো পদ-পদবি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৯ জুলাই তাঁকে আজীবনের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে দুটি বালতিতে দুধ নিয়ে বসে আছেন মাহবুব আলম। এক ব্যক্তি মগ দিয়ে তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন। পাশে তাঁর মা ও আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন।

ভিডিওতে দেখা যায়, পাশে ওই ব্যক্তির মা ও আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন

পরিবারের কথা বিবেচনা করে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন মাহবুব আলম। তিনি প্রথম আলোকে বলেন, বর্তমানে তাঁর কোনো পদ-পদবি না থাকায় সংগঠনকে আনুষ্ঠানিকভাবে জানানোর সুযোগ নেই। দল বা কোনো ব্যক্তির প্রতি তাঁর কোনো ক্ষোভ বা অভিমান নেই।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে মাহবুব আলমকে একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। এভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া ঠিক হয়নি। এর আগের দিনও মাহবুব আলম রাজনীতি করবেন না বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

About Editor Todaynews24

Check Also

জঙ্গল-আগাছায় ঢেকেছে ‘মিনি বাংলাদেশ’

সরকার পতনের পর ওই দিন রাতে শত শত বিক্ষুব্ধ মানুষ পার্কে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এর পর থেকে পার্কটি আর খুলে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *