সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন কার্যক্রম শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে রং করা ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রং করা ও পুনর্লিখনের কাজ চলবে। এতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন করছে। জনমনে সেই সরকারের নির্যাতন-নিপীড়নের স্মৃতি জাগিয়ে রাখতেই এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে জুলাই গ্রাফিতি সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। আজ শনিবার সকালে

উপাচার্য আরও বলেন, জুলাই-আগস্টে দেশপ্রেমিক ছাত্র-ছাত্রীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও আক্রোশের চিত্র তুলে ধরেছিলেন। এসব গ্রাফিতি এখন দেশের জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছে।

ভবিষ্যতে দেশে যেন আর ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About Editor Todaynews24

Check Also

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের ওপর পরবর্তী শুনানি ১১ আগস্ট

আলোচিত ওই মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে মামলার ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *