সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডেমরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেমরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেমরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার সারুলিয়ায় শাহিমা আক্তার খুশি (২৩) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধনিয়া কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সারুলিয়ায় নিজ বাসার বাথরুমে গলায় ফাঁস দেন খুশি। খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

খুশির চাচা মহসিন হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে খুশি মানসিক সমস্যায় ভুগছিল। ঠিকমতো ঘুমাতে পারতেন না এবং এলোমেলো কথা বলতেন। এ কারণে তাঁকে নিয়ে স্বজনেরা চিকিৎসক ও কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে। শাহিমা আক্তার খুশি ডেমরার সারুলিয়ার বাসিন্দা। তিনি মো. শাহিন হোসেনের মেয়ে।

About Editor Todaynews24

Check Also

শিক্ষামন্ত্রী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন

ভাগ্যের কি নির্মম পরিহাস। বিকেলে বাবার দাফন শেষ করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইকনের লেখাপড়ার দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড.  আ ন ম এহছানুল হক মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *