সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডাকাতিয়া নদীতে ভাসছিল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ
ডাকাতিয়া নদীতে ভাসছিল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ

ডাকাতিয়া নদীতে ভাসছিল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ

চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে আয়েশা জাহান নামিরা নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ১০ বছর। সে পশ্চিম সেকদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সেকদী এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল খানের ইটভাটাসংলগ্ন ডাকাতিয়া নদী থেকে নামিরার মরদেহ উদ্ধার করা হয়। নামিরা ফরিদগঞ্জ উপজেলার সাশিয়ালি গ্রামের সৌদিপ্রবাসী জসিম উদ্দিনের বড় মেয়ে।

স্থানীয় বাসিন্দারা নামিরাকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর তাঁরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ কুমার সাহা নামিরাকে মৃত ঘোষণা করেন। সে পানিতে ডুবে মারা গেছে।

নামিরার নানি সুরাইয়া বেগম বলেন, বিয়ের দীর্ঘ ১২ বছর পর তাঁর মেয়ে সাবিনা আক্তারের কোলে নামিরার জন্ম হয়েছিল। সকালে সে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। একমাত্র নাতনির এমন অকালমৃত্যুতে পুরো পরিবার এখন স্তব্ধ ও শোকাহত।

সুরাইয়া বেগম আরও জানান, নামিরার বাবা আগামী বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন। এরপরই তাঁর মেয়ের মরদেহ দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই ময়নাতদন্ত ছাড়াই আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এদিন তানভীর ইমামকে আদালতে হাজির করে তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদেনের শুনানি হয়। শুনানিতে মামলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *