সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক কামরুজ্জামান
জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক কামরুজ্জামান

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক কামরুজ্জামান

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামান।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এত দিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণসহ সেই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সরকার ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করেছে।

নতুন মহাপরিচালকের নেতৃত্বে জাদুঘরটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

About Editor Todaynews24

Check Also

রোপণই নয়, যত্নেরও অঙ্গীকার

রোপণই নয়, যত্নেরও অঙ্গীকার

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে মোট ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে ছিল আম, বকুল, নিম ও পেয়ারাগাছের চারা। পরে জাবি বন্ধুসভার বন্ধু ও প্রতিনিধিরা নিজ নিজ হল-সংলগ্ন বাগান, ক্যাম্পাসের উন্মুক্ত স্থান এবং বিভিন্ন উপযোগী এলাকায় এসব চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *