Home / সকল আপডেট / গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন–সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, জামালপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। এটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেলপথ সচল করতে কাজ শুরু হবে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে।

About Editor Todaynews24

Check Also

 নাগাসাকি দিবস

জাপানের দুটি শহরকে মাত্র তিন দিনের ব্যবধানে আণবিক বোমা হামলার শিকার হতে হলেও আণবিক বোমার ভয়াবহতা এবং সেই ভয়াবহ পরিণতি এড়িয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্বজুড়ে জনমত সৃষ্টি ও প্রচারের বেলায় হিরোশিমার নাম নাগাসাকির চেয়ে অনেক বেশি উচ্চারিত হতে শোনা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *