সর্বশেষ খবর
Home / সকল আপডেট / একঝলক (৬ আগস্ট ২০২৬)
একঝলক (৬ আগস্ট ২০২৬)

একঝলক (৬ আগস্ট ২০২৬)

বৃষ্টির ফোঁটা পড়ে ফুলগুলো আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৬ আগস্ট
গাছের উঁচু ডালে বসে আছে কাঠবিড়ালি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৬ আগস্ট
গাছের গুঁড়ির ওপর বসে আছে তিনটি শালিক। গাছবান, খাগড়াছড়ি, ৬ আগস্ট
বর্ষায় চারদিকে থই থই পানি। ডোঙ্গা নৌকা নিয়ে গন্তব্যে যাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৬ আগস্ট
মৌসুমি ফল জাম্বুরা নিয়ে বসে আছেন এক বিক্রেতা। প্রতিটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৬ আগস্ট
গ্রামের খোলা মাঠে সাইকেল নিয়ে আনন্দে মেতেছে শিশুরা। ধরমণ্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৬ আগস্ট
নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি একটি বাল্কহেডের ওপর ভেঙে পড়েছে। বাল্কহেড থেকে ইট তোলা হচ্ছে। খামারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৬ আগস্ট
আকাশজুড়ে জমেছে কালো মেঘ। বিঘাই নদ, বাকেরগঞ্জ, বরিশাল, ৬ আগস্ট
মনসাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত পালশিল্পী। কলসকাঠি, বরিশাল, ৬ আগস্ট
জ্বালানি তেল–গ্যাসসংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১–দলীয় ঐক্যের সমাবেশ। মুক্তাঙ্গন, ঢাকা, ৬ আগস্ট

About Editor Todaynews24

Check Also

সিদ্ধান্তটা ভারতকেই নিতে হবে: শামা ওবায়েদ

সিদ্ধান্তটা ভারতকেই নিতে হবে: শামা ওবায়েদ

একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা (বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার) বলে এবং ভারত সরকার সেটা অ্যালাউ করে (সুযোগ দেয়), তখন ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের জায়গা তৈরি হয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাই বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *