সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / ইডেনের সেই ছাত্রলীগ সভাপতি তামান্না গ্রেপ্তার

ইডেনের সেই ছাত্রলীগ সভাপতি তামান্না গ্রেপ্তার

জনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি।

রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। অথচ এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতার চেষ্টা চলছিল।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

About Editor Todaynews24

Check Also

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে মির্জা ফখরুল, ‘সবাই আপনারা জানতে পারবেন’

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে মির্জা ফখরুল, ‘সবাই আপনারা জানতে পারবেন’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে। দেশের সামনে এখন অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বড় চ্যালেঞ্জ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *