সর্বশেষ খবর
Home / সকল আপডেট / অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন
অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমইএএল (মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং), চাইল্ড প্রটেকশন বিভাগের অধীনে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার

পদসংখ্যা: অনুল্লেখিত

কর্মস্থল: বাংলাদেশ

যোগ্যতা ও অভিজ্ঞতা

ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকারযোগ্য বিষয়গুলো হলো নৃবিজ্ঞান, পরিসংখ্যান, নগর ও গ্রামীণ পরিকল্পনা, সমাজবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, ভূগোল এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়।

এমইএএল-সংক্রান্ত কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানবিক সহায়তা কার্যক্রমে অলাভজনক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে চাইল্ড প্রটেকশন প্রকল্পে।

কমিউনিটিভিত্তিক প্রকল্পের তথ্যচিত্র তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। Kobo Collect, SPSS, Microsoft Excel এবং Power BI ব্যবহারে প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

একটি কভার লেটার এবং হালনাগাদ সিভি একত্রে একটি ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে। বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্য উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

আবেদনের শেষ তারিখ

১০ আগস্ট ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

About Editor Todaynews24

Check Also

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ। মহানগরীর মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলিবর্ষণের ঘটনার তদন্তে তাকে গ্রেপ্তার...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *