সর্বশেষ খবর
Home / সকল আপডেট / অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল (৬ আগস্ট) কচ্ছপতলী আলোর পাঠশালায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার বর্তমান অবস্থা, উপস্থিতির গুরুত্ব, নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়-অভিভাবকের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে ঘরে বসে নিয়মিত অনুশীলন করানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে কচ্ছপতলী আলোর পাঠশালায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতামত প্রদান করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত এসএমসি (স্কুল ম্যানেজিং কমিটি)-এর সভাপতি, সদস্য ও সদস্যাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং বিদ্যালয়-অভিভাবকের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

About Editor Todaynews24

Check Also

ঝুঁকিপূর্ণ সাঁকো, সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদীর ওপর একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার চার ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *