সর্বশেষ খবর
Home / সকল আপডেট / থাইল্যান্ডের স্কুলে গুলি, নিহত ২
থাইল্যান্ডের স্কুলে গুলি, নিহত ২

থাইল্যান্ডের স্কুলে গুলি, নিহত ২

থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে অন্তত একজন শিক্ষক নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।

ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী আছেন। হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী।

১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, শুরুতে তিনি গুলির শব্দ বুঝতে পারেননি। তাঁর ধারণা হয়েছিল, হয়তো বাইরে আতশবাজি ফুটছে বা কেউ কোনো বস্তুর ওপর আঘাত করছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘শুরুতে আমি বুঝতে পারিনি যে এটা বন্দুকের গুলি। একের পর এক গুলির শব্দ হচ্ছিল। এরপর কিছুক্ষণ শান্ত ছিল। তারপর আবার গুলির শব্দ শুরু হয়।’

জরুরি সেবাকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, স্কুল থেকে শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। একটি ছবিতে একজনকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। আরেকজনকে চিকিৎসাকর্মী প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে ওই স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক আছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক নিহত ও একজন শিক্ষার্থী আহত হন।

About Editor Todaynews24

Check Also

রংপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, আহত ৫

রংপুর রেলস্টেশনে প্রবেশের সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকালে স্টেশনের তিন নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *